সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় পটকা বোমা তৈরির সময় বিস্ফোরণ, তিন শিশু আহত

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দিয়াশলাই কাঠির বারুদ দিয়ে পটকা বোমা তৈরির সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো—ভাংবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রনক হোসেন (১২), উজ্জ্বল হোসেনের ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র হুসাইন (৯) এবং আহম্মদ আলীর ছেলে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল-মিয়া (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন শিশু গ্রামের একটি নির্মাণাধীন মসজিদের ছাদে উঠে দিয়াশলাই কাঠির বারুদ দিয়ে পটকা বোমা তৈরির চেষ্টা করছিল। এ সময় সেটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রনকের ডান হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। অপর দুই শিশু হুসাইন ও আল-মিয়া হাত-পায়ে গুরুতর আঘাত পায় এবং তারা দুজনই ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিন শিশুকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত রনককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুই শিশু চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাটি সম্পর্কে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন