সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : পিবিপ্রবি উপাচার্য
সারাদেশজাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর করা হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
নড়াইলে ট্রলির ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু
ঈদ সামনে রেখে সাভারে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান
ভাঙ্গুড়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু
নড়াইলে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দেহব্যবসা: দুই পতিতা, খদ্দের ও ব্যবসায়ী গ্রেফতার
পঞ্চগড়ে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের স্মারকলিপি প্রদান
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
হিলি সীমানায় জেলা পুলিশের গাড়িতে হামলা, রাস্তায় যানজট
কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
নেত্রকোণায় পুড়েছে ২ গুদাম, ক্ষতি প্রায় ৮০ লাখ টাকা
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার, যুবক আটক
নড়াইলে ট্রলির ধাক্কায় তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ মার্চ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়, যা উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। মেলার মাধ্যমে নারী উদ্যোক্তাদের দক্ষতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

একই দিনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার, এবং স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব। এছাড়াও জেলা আনসার কমান্ড্যান্ট বিউটি আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা তথ্য কর্মকর্তা রহিমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নারী উদ্যোক্তাবৃন্দ, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর তাৎপর্য তুলে ধরা হয় এবং নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করা হয়। বিশেষভাবে বাংলাদেশের সরকারি প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”–এর আলোকে নারীর সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে।

সভায় নারীর শিক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নেতৃত্বে ভূমিকা, নারী উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারীর সুরক্ষায় গৃহীত আইন ও নীতিমালার বিষয় গুরুত্বসহকারে তুলে ধরা হয়। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলার ওপর সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা গুরুত্বসহ বলা হয়।

সভায় নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন, সমতাভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানানো হয়। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার আশাবাদও ব্যক্ত করা হয়।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন