আন্তর্জাতিক
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে আজ রাতেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইরানে আজ রাতে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ পূর্বাভাস যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে আজ রাতেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে বেসেন্ট জানান, সম্ভাব্য এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, এসব স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে এবং সেগুলোকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি অভিযোগ করেন, ইরান মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন।
মার্কিন অর্থমন্ত্রীর এ মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
১৩৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন