সর্বশেষ

জাতীয়তেল সরবরাহে সীমা বেঁধে দিল বিপিসি, ফিলিং স্টেশনে ভিড়
পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
মিয়ানমারে আটক তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি
গাইবান্ধার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রোগিকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জে তিতাস গ্যাস লিকেজে বিস্ফোরণ: গুরুতর আহত ৩, বাড়ি ক্ষতিগ্রস্ত
নরসিংদীতে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা
মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা: দুই বছর পর অভিযুক্ত আটক
আলফাডাঙ্গায় ৪৮তম কাদরিয়া ওরশ প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পাট দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়ায় ‘মাদকমুক্ত গ্রাম’ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে অপহরণ করে ছিনতাই
মুন্সীগঞ্জে রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় তিনজন গ্রেপ্তার
ইরাকের কুর্দিস্তানে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী আজিজুল হক নিহত
কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি
পঞ্চগড়ে নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ
গোপালগঞ্জে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার
ফরিদপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, দুইজন আটক
সিলেটে দিনদুপুরে নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিএনপির সহায়তা
দৌলতপুরে তারাগুনিয়া দারুন্নজাত মহিলা মাদ্রাসার উদ্বোধন
১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

পঞ্চগড়ে নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় জেলা শহরের ঐতিহ্যবাহী নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

একই সঙ্গে নানা মাধ্যমে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা রেহেনা আক্তার। নিজের একমাত্র জীবিকার অবলম্বন প্রেসটি তালাবন্ধ থাকায় কঠিন সংকটে পড়েছেন বলে তিনি দাবি করেন। এছাড়া প্রেসে কর্মচারীরাও মানবেতর দিন পার করছেন।

শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জেলা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রেহেনা জানান, ১৯৮০ সালে পঞ্চগড় বাজারের কদমতলা নামক স্থানে ৫.৬২ শতক জমিতে সিটি স্টিল নামক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার স্বামী গোলাম রব্বানী বানী। ২০০৭ সালে ব্যবসা বদলে ওই স্থানেই নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস স্থাপন করে সুনামের সঙ্গে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।

২০২১ সালে গোলাম রব্বানী বানী মারা গেলে ব্যবসা প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন তার স্ত্রী রেহেনা আক্তার। ২০২৫ সালের মার্চে নতুন করে ডিসিআর নিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি।

কিন্তু গত ৩১ জানুয়ারি তার স্বামীর ভাই ইকবাল কায়সার মিন্টু-এর স্ত্রী দিল আফরোজ ও মেয়ে সুমাইয়া কায়সার ভাড়াটে লোকজন নিয়ে তার প্রেসটি তালাবদ্ধ করে দেয়। পরে বণিক সমিতির মধ্যস্থতায় এক সপ্তাহ পরে তা খুলে দেয়া হলেও, গত ৫ মার্চ আবারো লোকজন নিয়ে প্রেসটি জবর দখলের চেষ্টা করে তারা। এক পর্যায়ে বণিক সমিতির লোকজন প্রেসটি তালাবদ্ধ করে দেয়। এতে দুই মেয়ে নিয়ে মানবিক সংকটে পড়েছেন ওই নারী উদ্যোক্তা। কাজ হারিয়ে মানবেতর দিন পার করছেন প্রিন্টিং প্রেসটির শ্রমিকরাও।

রেহেনা আক্তার বলেন, “আমার স্বামী চার দশকেরও বেশি সময় ধরে এখানে ব্যবসা করে আসছিলেন। তিনি মারা যাওয়ার পরে আমরা এই প্রেসটি পরিচালনা করেই জীবিকা নির্বাহ করছি। আমাদের আয়ের আর কোনো পথ নেই। কিন্তু আমার স্বামীর ভাইয়ের স্ত্রী ও মেয়ে ভাড়াটে লোকজন নিয়ে বারবার আমার প্রেসে আক্রমণ করছে, তালাবদ্ধ করে দিচ্ছে। আমাকে হুমকি-ধামকি দিচ্ছে। অথচ আমি নিয়মতান্ত্রিকভাবে এই প্রেসটি পরিচালনা করছি। সরকার আমাকে ডিসিআর দিয়েছে। এখন প্রেসটি বন্ধ থাকায় আমরা কঠিন সমস্যায় পড়েছি। সামনে ঈদ কিভাবে চলবো ভেবে পাচ্ছি না। আমার শ্রমিকরা মানবেতর দিন পার করছে। আমি চাই বণিক সমিতি নয়, প্রশাসন এই বিষয়টি সমাধান করুন। সেই সঙ্গে যারা আমার প্রেসটি জবর দখল করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “ওই প্রেসে মারামারির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি পক্ষ লিখিত অভিযোগ করেছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন