সারাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২২ হাজার ভারতীয় রুপি ও ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় রুপিসহ ২ আটক
ফজলে এলাহী মাকাম, জামালপুর
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২২ হাজার ভারতীয় রুপি ও ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) জামালপুর ৩৫ বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে আটক হয়েছেন শিপন মিয়া ও আবদুস ছামাদ। তাদের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা গ্রামে। আটককালে তাদের কাছে ২২ হাজার ভারতীয় রুপি, ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল ফোন ও পান মসলা জব্দ করা হয়েছে। পরে তাদের দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে অবৈধ চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
১৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন