সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশশেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার কমলাপুর স্ট্যান্ডে মুকসুদপুর-বড়ইতলা সড়কে দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে হাতে হাত ধরে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে নিহত নিলু মুন্সির পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে নিহতের স্ত্রী জোসনা বেগম, ছেলে রবিন মুন্সিসহ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

নিহতের ছেলে রবিন মুন্সি বলেন, তার বাবা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি ৩৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বরং পুলিশ হত্যাকারীদের সহযোগিতা করছে বলেও দাবি করেন তিনি।

নিহতের স্ত্রী জোবায়দা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামী কোনো অপরাধ করেননি। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্বামীর হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

এ সময় নিহতের বাবা আনোয়ার মুন্সিও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, একজন বাবার জন্য সন্তানের মৃত্যু সহ্য করা সবচেয়ে কষ্টের। তিনি সরকারের কাছে ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কমলাপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সি গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিলু মুন্সি নিহত হন এবং উভয় পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন