প্রবাস
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী আজিজুল হক নিহত
আওলাদ রুবেল, ময়মনসিংহ
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ২:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতের নাম মো. আজিজুল হক (৫১)। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সৌদি আরবের আল-কাসিম প্রদেশের বুড়াইদা শহরে বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজিজুল হক গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের বড় ছেলে। বহু বছর ধরে তিনি প্রবাসে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন।
ঘটনার দিন সকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সহকর্মীরা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন