সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
প্রবাস

গ্রিস উপকূলে উদ্ধার ৫৩৯ অভিবাসী, ৪৩৭ জনই বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

উদ্ধারকৃতদের মধ্যে ৪৩৭ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে স্থানীয় লিমেনার্কিও (কোস্টগার্ড) কর্তৃপক্ষ।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণে ভূমধ্যসাগর থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। পরে তাদের ক্রিট দ্বীপের রেথিম্নো শহরের কিত্রেনোসি ভবনে স্থানান্তর করা হয়। সেখানে হেলেনিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে অভিবাসীদের নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধারকৃতদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে, তবে অধিকাংশই পুরুষ। রেথিম্নোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস জানান, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন মানবপাচারকারী চক্র শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, রেথিম্নো পৌরসভার উপমেয়র (নাগরিক সুরক্ষা) ইয়োরগোস স্কোরদিলিস বলেন, এত বিপুল সংখ্যক অভিবাসী সামাল দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো স্থানীয় প্রশাসনের নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের অভাবে পরিস্থিতি সামলাতে চাপ বাড়ছে বলেও জানান তিনি। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সোমবার প্রথম ধাপে ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে পাঠানো হবে এবং অবশিষ্টদের আগামী সপ্তাহে স্থানান্তর করা হবে।

জাতীয়তা অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশিদের পাশাপাশি উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে রয়েছেন ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় (এর মধ্যে ৪ নারী ও ২ শিশু), ৫ জন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের কয়েকজন নাগরিক। কর্তৃপক্ষের ধারণা, মানবপাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে প্রায় ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা শেষে গ্রিসে পৌঁছান।

এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন