রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার লক্ষ্যে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে।
বুধবার রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিশেষ অভিযান চালানো হয়, যেখানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জিরো টলারেন্স নীতির আওতায় মাদক ও সন্ত্রাস দমন করা হচ্ছে। রূপগঞ্জের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল-গ) মেহেদী ইসলাম জানান, জেলা পুলিশ সুপার ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়ার নির্দেশনায় রূপগঞ্জে মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। রূপগঞ্জকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের মাধ্যমে মাদকের উৎস অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ চলছে।
১০৪ বার পড়া হয়েছে