যুবককে মারধরের ঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জহিরুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সালিশের নামে এক যুবককে মারধরের ঘটনায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকায় ব্যাপক সমালোচনা ও আলোচনা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড যুবদলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক রাখার অনুমতি নেই।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষর রয়েছে।
১০৫ বার পড়া হয়েছে