সারাদেশ
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দিপু চন্দ্র দাসকে হত্যা এবং মরদেহ অমানবিকভাবে পুড়িয়ে ফেলার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
আওলাদ রুবেল, ময়মনসিংহ
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দিপু চন্দ্র দাসকে হত্যা এবং মরদেহ অমানবিকভাবে পুড়িয়ে ফেলার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) রাতে ভালুকা উপজেলা থেকে সিয়াম ও আবদুল্লাহকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) জানানো হয়েছে, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে দিপুকে গেইটের সামনে মারধর করে হত্যা করা হয়। পরে মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে এসে উত্তেজিত জনতাকে উস্কানি দেওয়া হয়। গ্রেফতার সিয়াম ও আবদুল্লাহ এই অমানবিক ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এখন পর্যন্ত এ মামলায় মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে ১২ জন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন