সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় এক বৃদ্ধের ফেলে যাওয়া টাকার ব্যাগ ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দরিদ্র চা দোকানী জুবায়ের মিয়া (৪২)।

টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ মিরাজ শেখ (৬৬)। সেই সঙ্গে চা দোকানীকে প্রাণভরে দোয়া ও ধন্যবাদ জানালেন।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ মিরাজ শেখ ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহ মুল্লুকদী গ্রামের বাসিন্দা। তিনি গত ৯ ফেব্রুয়ারি হার্টের সমস্যার জন্য চিকিৎসক দেখাতে ভাঙ্গা উপজেলা সদরে এসেছিলেন। পরে তিনি দুপুর সাড়ে তিনটার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার পাশে জুবায়ের মিয়ার দোকানে চা পান করেন। সেখানে তিনি ভুলবসত ১ লাখ ৫৭ হাজার টাকাভর্তি একটি ব্যাগ জুবায়ের এর চা দোকানে ফেলে চলে যান। চা দোকানী জুবায়ের ভাঙ্গা পৌরসদরের চন্ডীদাসদী মহল্লার বাসিন্দা।

ওই বৃদ্ধ দোকান থেকে চলে যাওয়ার অনেক পরে টাকার ব্যাগটি জুবায়ের মিয়ার চোখে পড়ে। জুবায়ের মিয়া টাকার ব্যাগ পেয়ে টাকার মালিককে খুঁজতে থাকেন। ব্যাগের মালিককে না পেয়ে একদিন পর তিনি ভাঙ্গা পৌর এলাকার বিভিন্ন মহল্লায় নিজ খরচে মাইকিং করান। টাকার প্রকৃত মালিক প্রমাণসহ ব্যাগটি নিতে আহ্বান জানানো হয়।

মাইকিংয়ের খবর শুনে মিরাজ শেখ বুঝতে পারেন, ওই দোকানেই তিনি বসেছিলেন। এর আগে টাকা কোথায় পড়ে গেছে, তা তিনি জানতেন না। তিনি ভাবতেও পারেননি কেউ টাকা পেয়ে প্রকৃত মালিককে পাওয়ার জন্য মাইকিং করবেন।

এদিকে দোকানে টাকা পাওয়ার পর জুবায়ের ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে বিষয়টি জানান। প্রকৃত মালিককে টাকা তুলে দেওয়ার জন্য তার সহযোগিতা চান। তিনি সহযোগিতার আশ্বাস দেন।

অবশেষে মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলমের অফিস কক্ষে প্রকৃত মালিক মিরাজ শেখকে তার হারানো ১ লাখ ৫৭ হাজার টাকা বুঝিয়ে দেওয়া হয়।

চায়ের দোকানদার জুবায়ের মিয়া বলেন, “আমি টাকার ব্যাগ পেয়ে হতবাক হয়ে পড়ি। কিন্তু পরের টাকা রাখার ক্ষমতা আমার নেই। টাকার প্রকৃত মালিককে খোঁজার জন্য আমি মাইকিং করি। এছাড়া আমি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারের নিকট বিষয়টি জানাই। এর মধ্যে খবর পাই এক বৃদ্ধ টাকা হারিয়েছেন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি প্রকৃত প্রমাণসহ তাকে ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের অফিসে আসতে বলি। সহকারী কমিশনার স্যারের তত্ত্বাবধানে হারানো টাকা প্রকৃত মালিককে দিতে পেরে আমি খুশি।”

হারানো টাকা ফেরত পেয়ে বৃদ্ধ মিরাজ শেখ আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “ওই দিন (৯ ফেব্রুয়ারি) আমি আমার চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকাটি তুলেছিলাম। চিকিৎসক জানিয়েছেন, আমার চিকিৎসা ঈদের পর হবে। এ জন্য আমি ব্যাগে ভরে টাকাটি বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বাড়ি গিয়ে দেখলাম, টাকার ব্যাগটি নেই। টাকার চিন্তায় আমি আরও অসুস্থ হয়ে পড়ি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। ভাবিনি চায়ের দোকানে টাকার ব্যাগ ফেলে এসেছি। জুবায়ের মিয়া অত্যন্ত ভালো মানুষ। তিনি সৎ না হলে এই টাকা আজ আমি ফেরত পেতাম না। ব্যাগের মধ্যে ১ লাখ ৫৭ হাজার টাকা এবং কিছু ওষুধ ছিল। আমি সঠিক প্রমাণ দিতে পেরে আমার বৃদ্ধ বয়সের সঞ্চিত চিকিৎসার টাকা ফেরত পেয়েছি। এই টাকাগুলো না পেলে আমার চিকিৎসা করাই সম্ভব হতো না।”

ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম জানান, “কিছুদিন আগে ভাঙ্গা পৌরসভা এলাকার চায়ের দোকানদার জুবায়ের মিয়া তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, ‘স্যার, আমি বেশ কিছু টাকা পেয়েছি। প্রকৃত মালিককে প্রমাণ সাপেক্ষে ফেরত দিতে চাই।’ তিনি আমার সহযোগিতা চান। আমি তাকে আশ্বস্ত করি। হারানো টাকা প্রকৃত মালিককে প্রমাণ সাপেক্ষে দিতে পেরে আমি অত্যন্ত খুশি। চায়ের দোকানদার জুবায়ের মিয়া সততার প্রমাণ দিয়েছেন।”

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন