সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপরিচালক ডা. কামরুল হাসান স্বাক্ষরিত ২৫ ফেব্রুয়ারির ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে ডা. রোজি সরকারকে নরসিংদী সদর হাসপাতাল থেকে সিলেটের কানাইঘাটের রাধাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ ছিল তিন কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় চতুর্থ দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে আদেশ পুনর্বিবেচনার আবেদন করা যাবে না। যোগদান না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রজ্ঞাপন জারির আট দিন পেরিয়ে গেলেও ডা. রোজি সরকার বদলিকৃত কর্মস্থল সিলেটের কানাইঘাটে যোগদান করেননি বলে নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মন। বরং তিনি নরসিংদীতেই অবস্থান ধরে রাখতে বিভিন্ন মহলে তদবির চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে স্পষ্টতই সরকারি আদেশ অমান্য হয়েছে। প্রশ্ন উঠেছে, কোন অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে এখনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি?

ডা. রোজি সরকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, নরসিংদী সদর হাসপাতালে প্রাপ্য চিকিৎসাসেবা না দিয়ে তিনি অনেক রোগীকে আশপাশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দিতেন। একাধিক রোগী ও স্বজনের অভিযোগ, হাসপাতালের আশপাশে থাকা বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে তার আর্থিক সংশ্লিষ্টতা বা পার্টনারশিপ রয়েছে। সেই স্বার্থেই সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগীদের প্রাইভেট প্রতিষ্ঠানে পাঠানো হতো বলে তারা অভিযোগ করেছেন।

ডা. রোজি সরকার নরসিংদী সদর হাসপাতালে টানা প্রায় ১৭ বছর কর্মরত ছিলেন। বদলি আদেশ জারির পর সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার ফলে জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব)-এর একজন নির্বাচিত সদস্য। এ পরিচয় ও প্রভাব কাজে লাগিয়েই দীর্ঘ সময় একই হাসপাতালে বহাল ছিলেন, এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

রোগী ও স্বজনদের অভিযোগ, তিনি অনিয়মিত অফিস করতেন, দেরিতে আসতেন এবং অনেক সময় অসৌজন্যমূলক আচরণ করতেন। জরুরি সেবা নিতে আসা রোগীরাও নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আমরা অনেক সময় অপমানিত হয়েছি। চিকিৎসার চেয়ে আচরণগত সমস্যাই বেশি কষ্ট দিত।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলমানারা কবির জানান, বদলির আদেশ জারির পর ডা. রোজি সরকার সদর হাসপাতালে কর্মরত নেই। এছাড়াও তিনি নরসিংদী সদর হাসপাতালের সফ্টওয়ার থেকে মুভআউট হয়েছেন এবং বিষয়টি সিভিল সার্জন অফিসে অবহিত করা হয়েছে।

নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক জানান, বদলির আদেশ জারির পর ডা. রোজি সরকার নরসিংদী সদর হাসপাতাল থেকে মুভআউট হয়েছে। তবে রিলিজের কাগজ নিতে আসেননি। সফ্টওয়ার থেকে মুভআউট হলেই তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে পারবেন। যতটুকু জানতে পেরেছি, তিনি নরসিংদীতে থাকার চেষ্টা করছেন, যা স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা অবগত আছেন।

সরকারি আদেশ অমান্য, যোগদান না করা এবং গুরুতর অনিয়মের অভিযোগ সব মিলিয়ে বিষয়টি এখন সচেতন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্বাস্থ্য বিভাগের নীরবতা আরও সন্দেহ ঘনীভূত করছে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন, একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে। নিয়মিত বদলি প্রক্রিয়া কার্যকর না হলে প্রশাসনিক শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়।

এখন দেখার বিষয় সরকারি বদলি আদেশ অমান্য করার পরও ডা. রোজি সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, নাকি আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নরসিংদীতেই থেকে যাবেন অজ্ঞাত কোনো শক্তির প্রভাবে। সরকারি আদেশ অমান্য করায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি কি ধামাচাপা পড়ে যাবে?

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন