সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজামালপুরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যের জন্য বেকারিকে জরিমানা
নরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ফরিদপুরের ভাঙ্গায় বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বোয়ালমারীতে রাস্তার ইট উধাও, মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ভাঙ্গায় চায়ের দোকানীর সততায় ফেরল বৃদ্ধের ১ লাখ ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

সিলেট বিভাগের জন্য সংরক্ষিত নারী আসনে তীব্র প্রতিযোগিতা

হিলাল উদ্দিন শিপু, সিলেট
হিলাল উদ্দিন শিপু, সিলেট

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর সংরক্ষিত নারী আসন নিয়ে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা রয়েছে যে, সিলেট বিভাগ থেকে দু’জন নারী সংসদ সদস্য মনোনয়ন পেতে পারেন। ফলে বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ—থেকে অন্তত ১০ জন নেত্রী সক্রিয়ভাবে লবিং ও তৎপরতা শুরু করেছেন।

সাম্প্রতিক নির্বাচনে কয়েকজন নারী নেতা সরাসরি সাধারণ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কেউ মনোনয়ন পেয়েছেন, কেউ পাননি। মনোনয়নবঞ্চিত নেত্রীরা এখন সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে মাঠে নেমেছেন।

আলোচনায় থাকা নেত্রীদের মধ্যে রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ তাঁকে এগিয়ে রাখছেন।

নারী এমপির তালিকায় আলোচনায় আছেন আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত আইনজীবী ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য তার বড় শক্তি। সামিরা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রাজনৈতিক সচিব ও বহুল আলোচিত রাজনীতিক প্রয়াত হারিছ চৌধুরী’র কন্যা। তিনি ইংল্যান্ড ও ওয়েলসের সিনিয়র কোর্টের প্র্যাকটিসিং সলিসিটর এবং মানবাধিকার, সিভিল লিটিগেশন ও গভর্ন্যান্স বিষয়ে বিশেষজ্ঞ। যুক্তরাজ্য ও বাংলাদেশে দীর্ঘ আইনি অভিজ্ঞতার পাশাপাশি তিনি দলের ত্যাগী রাজনীতির উত্তরসূরি। তিনি সিলেট-৫ আসনে মনোনয়ন দৌড়ে ছিলেন এবং গণ-আন্দোলন-পরবর্তী সময় থেকে মাঠে সক্রিয়। স্থানীয় নেতাকর্মীদের একাংশ উন্নয়নের স্বার্থে তাঁকে সংরক্ষিত আসনে দেখতে চান বলে জানা গেছে।

সিলেট-৬ আসনে সাধারণ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া)’র কন্যা সৈয়দা আদিবা হোসেন এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিন’র কন্যা সাবিনা খান পপি। দু’জনই নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখেন এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন।

সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজও সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায়। দলীয় দুর্দিনে সংগঠনকে সক্রিয় রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য বলে নেতাকর্মীরা জানান।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না (নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বোন), সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন নাহার সেলিম এবং সুনামগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের স্ত্রী সালমা নজিরের নামও জোরালোভাবে শোনা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা—এই তিনটি বিষয় মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রয়াত নেতাদের পরিবারের সদস্যদের ঘিরে দলীয় আবেগ ও সহানুভূতিও আলোচনায় প্রভাব ফেলছে।

দলীয় সূত্র বলছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপরই শেষ পর্যন্ত নির্ভর করবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। তবে সিলেট বিভাগ থেকে দু’জন এমপি হওয়ার সম্ভাবনা থাকায় প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে।

এদিকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক যোগাযোগ, তৃণমূল সমর্থন ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক জোরদার করেছেন। এখন দেখার বিষয়—দলীয় হাইকমান্ড কাদের হাতে সংরক্ষিত নারী আসনের দায়িত্ব তুলে দেয়।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন