সর্বশেষ

জাতীয়ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশবাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকমাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতৃত্বে যারা থাকতে পারতেন—এমন ব্যক্তিদের অধিকাংশই এখন আর জীবিত নেই। তার ভাষ্য, “খুব দ্রুত নতুন করে এমন কাউকে খুঁজে পাওয়াও কঠিন হবে।”

বৃহস্পতিবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।

ইরানকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ওই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে তার দাবি, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের ওপর হামলার পরিকল্পনা করছিল। “আমি সেটা হতে দিতে চাইনি,”—যোগ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তার সিদ্ধান্তের ফলেই ইসরায়েল হামলা চালাতে বাধ্য হয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার বক্তব্য অনুযায়ী, দেশটির নৌ ও বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ সময় যুক্তরাজ্য ও স্পেনের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি প্রাথমিকভাবে হামলার কাজে ব্যবহারের অনুমতি দেয়নি লন্ডন।

ট্রাম্পের এসব বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন