জয়পুরহাটে এক কিলোমিটার রাস্তা সংস্কার করলো যুবদলের নেতাকর্মীরা
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন অবহেলিত থাকার পর অবশেষে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট থেকে উত্তর কৃষ্ণপুর মন্ডল পাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কার করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
রাস্তাটি সংস্কারের ফলে স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন পেশার মানুষের চলাচলে সুবিধা হবে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বড় বড় খানাখন্দে পানি জমে থাকত এবং চলাচল প্রায় অনুপযোগী হয়ে উঠেছিল। এতে পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকতেন। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা যুবদলের উদ্যোগে রাস্তার মেরামতের কাজ করা হয়েছে।
জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, “রাস্তার দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাচলে অসুবিধা ছিল। আমরা চেষ্টা করেছি মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এমন অবস্থায় রাস্তাটি সংস্কার করতে।”
এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, আতিকুর হাসান সোহাগ, রেজহাত হোসেন রনি, নয়ন প্রধান, সাদ্দাম হোসেন, রাজীব, আকাশ, ফজল, শাকিল, ছাত্রদল নেতা পিয়াস আহমেদ পৃথিবী, আল ইমরান মন্ডল, ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, “যুবদলের এই উদ্যোগে আমরা অনেক স্বস্তি পেয়েছি। চলাচলে নিরাপদ ও সুবিধাজনক হয়ে গেছে।”
১০৬ বার পড়া হয়েছে