সারাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দুই নারী দালালকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ নারী দালালকে ১ মাসের কারাদণ্ড
বাদল সাহা, গোপালগঞ্জ
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দুই নারী দালালকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত এ রায় প্রদান করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মাদ আবুল হাছনাতের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়। এই সময় হাসপাতাল চত্ত্বর থেকে শেফালি আক্তার এবং সুমি আক্তার নামের দুই নারী দালালকে আটক করা হয়।
আটককৃত দুই দালালকে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন