সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে তিনজনের নিয়োগ
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশরাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামি’র ইফতার
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

সোমবার, ২ মার্চ, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুর নগরীর ইসলামবাগ এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরির আশ্বাস দিয়ে ১৭ লাখ টাকা নেয়ার পর চাকরি না হওয়ায় এবং টাকা ফেরত চাইতে গিয়ে রুপভান আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের স্বজনদের অভিযোগে এই ঘটনায় মূল দায়ী খালাতো ভাই জাকির হোসেন।

পুলিশ জানায়, রবিবার গভীর রাতে রংপুর নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে রুপভান আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে খালাতো ভাই জাকির হোসেন পলাতক রয়েছেন।

নিহত রুপভান আক্তারের স্বামী সাদিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। দুই সন্তানকে নিয়ে তিনি নগরীর লালকুঠি এলাকায় বসবাস করতেন।

নিহতের পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার পর চাকরি না হওয়ায় এবং টাকার লেনদেনের কারণে রুপভান আক্তারকে খালাতো ভাই জাকির হোসেন হত্যা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে খালাতো ভাই জাকির হোসেন রুপভানকে তার বাসা থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর রাতে জাকিরের বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে এবং রংপুর বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা জানান, ‘জাকির মামা দুপুরে মোটরসাইকেলে এসে আম্মুকে নিয়ে চলে যান। পরে আমার খালাতো বোনকে আম্মু কল দিয়ে বলছিল যে আমি আসতেছি। কিন্তু বাসায় না আসায় অনেকবার ফোন দিলে ফোন বন্ধ দেখায়।’

নিহত রুপভানের ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘বোনের প্রাইমারি স্কুলের চাকরির জন্য জাকির হোসেনকে আমি নিজে ১৫ লাখ টাকা দিয়েছি। আমার বোন রুপভান আমাকে না জানিয়ে তাকে আরও ২ লাখ টাকা দিয়েছে। জাকির কথা দিয়েছিল যে, চাকরি না হলে টাকা ফেরত দেবে। কিন্তু প্রাইমারী স্কুলে চাকরি না হওয়ায় পরে বলেন হাই স্কুলে চাকরি দিয়ে দেব। ১৭ লাখ টাকা ফেরত চাইতে তাগিদ দেয়ার কারণে আমার বোনকে হত্যা করা হয়েছে।’

রুপভান বেগমের মৃত্যুর খবর জানাজানি হলে স্বজনরা আহাজারি শুরু করেন এবং ঘটনার জন্য খালাতো ভাই জাকির হোসেনকে দায়ী করে তার গ্রেফতারের দাবি জানান।

ঘটনার স্থানীয় বাড়ির মালিক ফজলুল হক বলেন, দুই মাস আগে তার বাসাটি ভাড়া নেন জাকির হোসেন। কিন্তু ভাড়াটিয়া হিসেবে ওঠার পর কয়েকবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইলে তিনি তা দেননি। তিনি জানান, ঘটনার দিন জাকিরকে তার বাসায় ইফতারের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আসেননি। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাসায় আসে। তখন দেখা যায়, জাকিরের কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ। পরে রাত ৩টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী বলেন, রুপভান আখতারের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বজনরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন