মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউট গ্রুপ।
সোমবার (২ মার্চ) কলেজের নতুন ভবনের একটি কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে কলেজের শিক্ষকবৃন্দ, বর্তমান রোভার স্কাউট সদস্য এবং প্রাক্তন সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও জেলা রোভার স্কাউট কমিশনার এম. সিরাজুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক মিয়া এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার মো. আসিফ ও নুর জাহান আক্তার। প্রাক্তন সিনিয়র রোভার মেট ইমরান আহমেদ, মো. জুনায়েদ, রাশিদুর রহমান, সাইফুল ইসলাম শীতল, আনিসুর রহমান, বিশ্বজিৎ ও মোহাম্মদ চয়নসহ প্রাক্তন রোভার সদস্য মো. জুয়েল ও মো. ফরহাদ মিয়াও অংশগ্রহণ করেন। বর্তমান রোভার স্কাউট এসআরএম মো. আলিফ, মো. তুহিন ও জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১১৪ বার পড়া হয়েছে