সর্বশেষ

জাতীয়দেশ অ্যাডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশদশমিনায় গণঅধিকার পরিষদের ইফতারে সাংবাদিকের ওপর হামলা
মুন্সীগঞ্জ প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, আতিকুর রহমান টিপু সভাপতি
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের
মনোহরদী প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-অর-রশিদ ও সম্পাদক সুজন বর্মণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৩ গ্রাম হিরোইনসহ আটক ১
গোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২০১, হাজারো আহত, নিরাপদে আছেন খামেনি
হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

ফরিদপুরে ফিউচারদেশ কোম্পানির বিরুদ্ধে দখল ও প্রতারণার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ফিউচারদেশ কোম্পানির বিরুদ্ধে দখলদারিত্ব ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবে মেসার্স পারচর এগ্রো কমপ্লেক্স ও আমিনা হ্যাচারীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির মালিক শামীমা আক্তার। উপস্থিত ছিলেন তার স্বামী আক্তার ম-ল এবং পুত্র আমির আল সাইম। ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন।

শামীমা আক্তারের অভিযোগ, ২০২৫ সালের আগস্টে ফিউচারদেশ কোম্পানি তার ‘পারচর এগ্রো কমপ্লেক্স’ ফার্ম ভাড়া নেবার প্রস্তাব দেয়। পরে উভয় পক্ষের মধ্যে ৩৫ মাসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রথম বছরে মাসিক ২ লাখ ৫০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৩ লাখ টাকা এবং শেষ বছরে ৫ লাখ ২০ হাজার টাকা ভাড়া দেওয়ার শর্ত ছিল। এছাড়া তাকে কোম্পানির কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়ে চতুর্থ মাস থেকে মাসিক ১ লাখ টাকা বেতনের শর্তও ছিল।

তবে শামীমা আক্তার অভিযোগ করেন, কোম্পানি ফার্ম দখল নেওয়ার পরও চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ করেনি। পরিচালন খরচ হিসেবে প্রায় ৫৫ লাখ ৯৮ হাজার ২৪১ টাকা ব্যয় হলেও কোম্পানি মাত্র ৪৩ লাখ ৭৭ হাজার ৪৮৫ টাকা পরিশোধ করেছে। ফলে বকেয়া ভাড়া ও পরিচালন খরচসহ প্রায় ২২ লাখ টাকার পাওনা রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কোম্পানি বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি বিলও পরিশোধ করেনি, ফলে নিজস্ব অর্থায়নে তা পরিশোধ করতে হয়েছে। পাওনা আদায়ের জন্য তিনটি রেজিস্ট্রি নোটিশ পাঠানো হলেও কোনো জবাব দেয়নি কোম্পানি।

শামীমা আক্তার বলেন, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চুক্তি বাতিলের নোটিশ দেওয়া হলেও ফার্মের দখল কোম্পানি এখনও ছাড়েনি। বরং মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেন, ফিউচারদেশ প্রকৃতপক্ষে পোল্ট্রি ব্যবসার সঙ্গে যুক্ত নয়, বরং বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষ ও প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।

এছাড়া তার মালিকানাধীন ‘আমিনা হ্যাচারী’-র দুটি সেডও মাসিক ভাড়া ছাড়াই অবৈধভাবে দখল করা হয়েছে। চুক্তি অনুযায়ী জোরপূর্বক ৩৯ হাজার মুরগি বিক্রি করানোর কারণে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতিরও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শামীমা আক্তার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, তিনি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ন্যায়বিচারের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন