সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বিএনপি নেতার নামে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতা পরিচয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়ীর ১৫ একর জমি দখল করে সাইনবোর্ড টানানোর অভিযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে তা অপসারণ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে দখলকৃত জমিতে টানানো সাইনবোর্ড খুলে ফেলেন।

জানা যায়, রজপাড়া মৌজার জে এল নং ৯ ও বিএস ৪৯৬ খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় ১৫ একর জমি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী নির্মল নন্দীর মালিকানায় রয়েছে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা-কর্মী পরিচয়ে ১৫-১৬ জনের একটি দল কয়েক দিন আগে ওই জমি দখলে নেয়। তারা জমির শ্রেণী পরিবর্তন করে ‘সার্জেন্ট অব: ফজলুল হক গং’ নামে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ভুক্তভোগী নির্মল নন্দী জানান, রুহুল ও রাসেলসহ ১০-১২ জনের একটি দল তার জমি দখল করে শ্রেণী পরিবর্তন করে। বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে সাইনবোর্ড অপসারণ করেন। তিনি বলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার তাকে সহযোগিতা করেছেন এবং দখলকারীদের মাটি কাটা অংশ ভরাট করে দিতে নির্দেশ দিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু দাবি করেন, অভিযুক্তরা নির্মল নন্দীর শ্যালকের কাছ থেকে ৩ দশমিক ৬০ একর জমি ক্রয় করলেও অতিরিক্ত জমি দখল করে ১৫ একরে সাইনবোর্ড টানায়। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে এমন অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি জানার পর দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে এবং জমির ক্ষতিগ্রস্ত অংশ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন