সাহিত্য
সুস্থ সমাজ চাই ?
স্পষ্টতাই শক্তি
হাবীব চৌহান
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুস্থ সমাজ চাই ?
তবে আগে চাই স্পষ্টতা।
নীরব বিদ্রূপ নয়,
পেছনের ফিসফাস নয়—
চোখে চোখ রেখে
সত্য বলার সাহস চাই।
ফিসফাসে জন্ম নেয় বিভ্রান্তি,
বিদ্রূপে ক্ষয় হয় আস্থা।
আড়ালে নয়, সামনে দাঁড়িয়ে
কথা বলাই হোক সংস্কৃতি।
সত্যের ভাষা বেছে নিলে
ভুল বোঝাবুঝি হার মানে,
বিশ্বাস শক্ত হয়,
পথ হয় মসৃণ—
একসাথে এগোনোর।
তাই স্পষ্ট করে বলি—
আর ফিসফাস নয়,
আর বিদ্রূপ নয়।
স্পষ্টতাই হোক শক্তি,
স্পষ্টতাই সুস্থ সমাজের ভিত্তি।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন