জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জামালপুরে দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে।
একই সঙ্গে শিশুদের মোবাইল ব্যবহারের আধিক্য থেকে বের হয়ে বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এ মেলার মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম রাজন। এছাড়া বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল নাসিব রিকোসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুদের ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের ইতিহাস জানতে উৎসাহিত করেন। তারা শিশুশিক্ষার মাধ্যমে দেশের সংস্কৃতি ও মাতৃভাষার মর্যাদা বজায় রাখতে এবং মোবাইল সংস্কৃতি থেকে বের হয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান। এতে শিশুদের আগামীর নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার দিক নির্দেশনা প্রদান করা হয়।
১০৪ বার পড়া হয়েছে