সারাদেশ
সিরাজগঞ্জে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত।
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত।
বৃহস্পতিবার সকালে জেলার জেলা হাসপাতাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে এক লক্ষ ডাক্তার নিয়োগ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, শুধু নিয়োগই নয়, নতুন ডাক্তারদের প্রশিক্ষণের মাধ্যমে সেবার মান উন্নত করা হবে। পাশাপাশি বর্তমানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা হবে এবং যারা নিয়োগপ্রাপ্ত তাদের নির্ধারিত কর্মস্থলে থাকা নিশ্চিত করা হবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা: নুরুল আমীন সহ জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বপন মির্জা
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন