সর্বশেষ

জাতীয়বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
সারাদেশকুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল নিজ উদ্যোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন এবং দুটি ডাস্টবিন স্থাপন করেছেন।

সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই পরিচ্ছন্ন কর্মসূচিতে সংসদ সদস্য নিজে ঝাড়ু ও বেলচা হাতে অংশ নেন, যা স্থানীয়দের মধ্যে প্রশংসা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কলোনী পাড়া থেকে মুন্না মোড় পর্যন্ত রাস্তার ধারে ময়লা আবর্জনার কারণে দুর্গন্ধ ও পরিবেশ দূষণ বিরাজ করছিল এবং পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছিল।

পরিচ্ছন্নতা অভিযান শেষে মাসুদ পারভেজ রাসেল বলেন, “আজ পৌরসভার সহযোগিতায় রাস্তার দুই পাশে ময়লা পরিষ্কার করেছি এবং ডাস্টবিন স্থাপন করেছি। চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রতি আহ্বান, ময়লা নির্ধারিত স্থানে ফেলুন। তাহলেই আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন চুয়াডাঙ্গা গড়ে তুলতে পারব।”

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ কর্মকর্তা আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার জুবায়ের রহমান, কনজারভেন্সি সুপারভাইজার ওসমান গনি, আমার বাংলাদেশ পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমীর মাহবুব আশিক, এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন