সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী কর্মকাণ্ডে নামে আলাদা পরিচিত ‘শরিফ কাইগী’ হিসেবে খ্যাত শরিফুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ ও গোয়েন্দা পুলিশ।

রোববার দিবাগত রাতে সাভারের আশুলিয়া থানা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে ধরা হয়। পরে তাকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শরিফুল ইসলাম দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের সাদীপুর গ্রামের মসলেম তাগাদগিরির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শরিফ কাইগী পদ্মার চরাঞ্চল ও রাজশাহীর বাঘা উপজেলার চর এলাকায় ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, দস্যুতা, অবৈধ দখল এবং আগ্নেয়াস্ত্র কারবারসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত ছিলেন। এ সংক্রান্ত প্রায় দেড় ডজন মামলা তার বিরুদ্ধে চলমান আছে।

স্থানীয়রা অভিযোগ করেন, শরিফ কাইগী ও তার সহযোদ্ধা রাখির নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে চরাঞ্চলের সাধারণ মানুষকে আতঙ্কে রেখেছিল।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন