ভারতীয় ভিসা চালু নিয়ে হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন।
হাইকমিশনার জানান, ঢাকা-দিল্লি সম্পর্ককে আরও জনগণকেন্দ্রিক করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি ভিসা কার্যক্রম চালুর বিষয়ও উঠে আসে।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভারত আগ্রহী। পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে দুই দেশ সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে ভারতের।
১২৪ বার পড়া হয়েছে