সর্বশেষ

জাতীয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশগাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
জাতীয়

জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জানুয়ারিতে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৬ জনের। আহত হয়েছেন ১,২৩৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৫৫২টি ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১,২০৪ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত হন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন।

প্রতিবেদনে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সর্বোচ্চ। জানুয়ারিতে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ এবং মোট নিহতের ৪০.৮৪ শতাংশ।

ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি সড়ক দুর্ঘটনায় ১৩৩ জন নিহত এবং ৩২৮ জন আহত হয়েছেন। সিলেট বিভাগের দুর্ঘটনা তুলনামূলক কম, ২৯টি ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু, ৫৭ জন শিক্ষার্থী, ২১ জন পরিবহন শ্রমিক ও ৮ জন শিক্ষক রয়েছেন। আহতদের মধ্যে চালক ১৩১ জন, পথচারী ৮৯ জন, শিক্ষার্থী ৭৯ জন, নারী ৬২ জন, শিশু ৬৭ জন এবং পরিবহন শ্রমিক ৫৩ জন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৪৮.৩৬ শতাংশ ঘটনায় গাড়িচাপা, ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ১৬.৮৪ শতাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৪২.৫৭ শতাংশ, আঞ্চলিক মহাসড়কে ২৭.৮৯ শতাংশ এবং ফিডার সড়কে ২৪.০৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

সংগঠনটি সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে সড়ক পরিবহন ব্যবস্থায় নীতিগত দুর্বলতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল এবং পর্যাপ্ত রোড সাইন ও ডিভাইডারের অভাবকে দায়ী করেছে।

দুর্ঘটনা প্রতিরোধে সমিতি সুপারিশ করেছে, উন্নত দেশের নীতি অনুসরণ, দক্ষ চালক তৈরি, ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস সনদ প্রদান, সিসিটিভি দিয়ে আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন ও পথচারী পারাপারের ব্যবস্থা, আধুনিক বাস নেটওয়ার্ক এবং নিয়মিত রোড সেফটি অডিট চালানো।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন