সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশঅপব্যয়রোধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ বিশেষ গুরুত্ব পাবে : কুমিল্লায় গণপূর্তমন্ত্রী
মোংলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের গণসংবর্ধনা
দৌলতপুর খুনের মামলা না তোলায় সাক্ষীর ওপর হামলার অভিযোগ, আহত ১
জামালপুরে দুই মুখ ও চার চোখওয়ালা ছাগলের বাচ্চা, এলাকায় চাঞ্চল্য
কলাপাড়ায় নুরুল হক নুরের প্রতিমন্ত্রীত্ব উদযাপন, আনন্দ ও মৌন র‍্যালি
সারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
সারাদেশ

ভাষা আন্দোলনে কক্সবাজার; ৭৩ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি নুরুল হুদা চৌধুরী

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে ছাত্রহত্যার সংবাদ টেলিফোনে প্রথম কক্সবাজারে পৌঁছায় তৎকালীন মহকুমা প্রশাসক মৌলভী গফুরুজ্জামান চৌধুরীর কাছে।

সেখান থেকে খবরটি পান তৎকালীন সিএন্ডবি প্রকৌশলী এস আর খান। তিনি বিষয়টি জানান তার ভাগ্নে, কক্সবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র খালেদ মোশাররফ-কে।

খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে খালেদ মোশাররফ তা তার সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দেন এবং নিজ উদ্যোগে কক্সবাজার হাইস্কুলে ছাত্রদের সংগঠিত করেন। ঢাকায় ছাত্র হত্যার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।

সেদিনের মিছিলে নেতৃত্ব দেন খালেদ মোশাররফ, আবদুল মাবুদ এখলাসী ও নুরুল হুদা চৌধুরী। মিছিল শেষে শহরের বাহারছড়া এলাকায় ছাত্র-জনতার অংশগ্রহণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন খালেদ মোশাররফ, আবদুল মাবুদ এখলাসী, সালামত উল্লাহ, নুরুল হুদা এবং আমিরুল কবির চৌধুরী।

২২ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের বটতলায় একটি অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। এদিন শুধু ছাত্ররাই নয়, কক্সবাজারের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসেন।

২৩ ফেব্রুয়ারি পুরো কক্সবাজার মিছিলের নগরীতে পরিণত হয়। আগের দিনের তুলনায় এদিন জনতার অংশগ্রহণ ছিল কয়েকগুণ বেশি। শহরের প্রধান সড়কগুলো মিছিলের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। ছাত্র-জনতার মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়।

সমাবেশ শেষে পরবর্তী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে বিকেলে কক্সবাজার উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন খালেদ মোশাররফ, আখতারুজ্জামান চৌধুরী, নুরুল হুদা চৌধুরী ও নাসির উদ্দিন।

সভা চলাকালীন এক পর্যায়ে সেখানে উপস্থিত হন গোয়েন্দা কর্মকর্তা আব্দুল আওয়াল। তিনি প্রথমে নুরুল হুদা চৌধুরীকে আটক করেন। পরে বাদশা মিয়া চৌধুরী, প্রফেসর মোস্তাক ও এখলাস খালাসিকেও আটক করা হয়। এ ঘটনায় সভা পণ্ড হয়ে যায়।

তবে আটকের পরের দিন রাতেই নুরুল হুদা চৌধুরীসহ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের এই ঘটনাগুলো দালিলিক ইতিহাসে সংরক্ষিত থাকলেও দীর্ঘ ৭৩ বছর পরও অনেকেই ভাষাসৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। সরাসরি ভাষা আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার হওয়া সত্ত্বেও স্বীকৃতি বঞ্চিতদের মধ্যে অন্যতম নুরুল হুদা চৌধুরী, যিনি ২০২০ সালে ইন্তেকাল করেন।

তার মৃত্যুর পাঁচ বছর পর অন্তত মরনোত্তর ভাষাসৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তার সহধর্মিনী আক্তার বেগম।

সাগরপাড়ের শহর কক্সবাজারে ভাষার অধিকার রক্ষায় এই আন্দোলন ছিল নীরব কিন্তু দৃঢ় প্রতিবাদের প্রতিচ্ছবি। বড় মঞ্চ বা প্রচারের আলো না থাকলেও ছিল মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা।

ভাষা আন্দোলনের এই অধ্যায় স্মরণ করিয়ে দেয়—ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আত্মপরিচয়, মর্যাদা ও অস্তিত্বের প্রতীক। ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, কিছু ইতিহাস মানুষের রক্ত, ঘাম ও অশ্রুতে লেখা হয়। সেই ইতিহাসকে স্মরণ করা মানে কেবল অতীতকে ফিরে দেখা নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও দায়বদ্ধ থাকা।

তাই আজও উচ্চারিত হয় সেই অমর পঙক্তি—“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।”

কক্সবাজারের ভাষা আন্দোলনে অংশ নেওয়া সাহসী ছাত্র-জনতার প্রতি রইল গভীর শ্রদ্ধা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন