মোংলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের গণসংবর্ধনা
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে প্রথম সফরে এসে মোংলায় গণসংবর্ধনা পেয়েছেন।
শনিবার বিকেলে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে আয়োজিত এ সংবর্ধনায় মোংলা বন্দর শ্রমিক সংগঠনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাসির তালুকদার, গোলাম জনি প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বন্দরের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শেখ ফরিদুল ইসলাম এলাকার ইতিবাচক ও গঠনমূলক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মোংলা বন্দরকে আরও আধুনিক ও কর্মচঞ্চল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, তিনি বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী, সন্তান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১০ বার পড়া হয়েছে