আসছে ৮ মার্চ সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রতি বছরের মতো এবারেও আন্তর্জাতিক নারী দিবসে সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা (SAHOSHIKA 4.0) প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামী ৮ মার্চ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল অনুষ্ঠিতব্য এ আয়োজনে সারাদেশের দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
এ বছর আটটি ক্যাটাগরিতে আটজন উদীয়মান উদ্যোক্তাকে সাহসিকা সম্মাননা প্রদান করা হবে। এছাড়া বিশ্বের ১৮৪ দেশে পরিভ্রমনকারী বিশ্বজয়ী পতাকাবাহী বাংলাদেশি পরিব্রাজক নাজমুন নাহারকে সাহসিকা-বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
সম্মাননা প্রদান ছাড়াও এবারের আয়োজনে বিষয় ভিত্তিক প্যানেল আলোচনা, সফলতা-সংলাপ, কুইজ শো ও স্মরনিকা প্রকাশসহ উদ্যোক্তা সহায়ক বেশকিছু পর্ব থাকবে।
বাঁধ ভেঙে দাও স্লোগানে স্বপ্নশীলন ও ক্যারিয়ার কেয়ার.কমের উদ্যোগে সাহসিকার আয়োজন সহযোগী উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই),ই-ক্লাব ওমেন্স ফোরাম, ড্রিমারস প্লাটফর্ম বাংলাদেশ ও জেসিআই ঢাকা ওয়েস্ট। আয়োজনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রশন লিংক: https://www.careercare.com.bd/shahosika-apply/
১২৩ বার পড়া হয়েছে