দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে শনিবার বিকেল ৫টায় সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন দুষ্কর্মের মাধ্যমে সরকারের ভাবমূতি নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মন্তব্যে তিনি আরও বলেন, হিলি রেলস্টেশন ও হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার কথাও বলেন তিনি।
সভায় হাকিমপুর উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ রেজা বিপুল সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফৌরদৌস হোসেন। উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সভাপতি আকরাম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শপথ গ্রহণের পর শনিবার দুপুর ১২টায় তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) এর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে নবাবগঞ্জ ও ঘোড়াঘাটের নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতা করেন। মতবিনিময় শেষে তিনি বিরামপুরে ইফতার মাহফিলে যোগ দিতে রওনা হন।
১৯০ বার পড়া হয়েছে