জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ শনিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে জানানো হয়।
সাক্ষাৎকালে দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রসম্পদ রক্ষা, সুনীল অর্থনীতি উন্নয়ন, এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারি মান, দেশপ্রেম এবং সমুদ্রসীমা রক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী সর্বদা দেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত; শান্তিতে বা সংগ্রামে, সমুদ্রে তারা সর্বদা দুর্জয়।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন