সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
সারাদেশ

জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর-শেরপুর ব্রিজ এলাকায় পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলেছে নিহত ইশতিয়াক আহম্মেদের পরিবার ও তার বন্ধুমহল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন এবং ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

নিহতরা হলেন-শেরপুর সদর উপজেলার চরমুচরিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে দেলোয়ার মাহমুদ (৫০) ও তার ছেলে ইশতিয়াক আহম্মেদ (২৩)। এ ঘটনায় দেলোয়ারের ছোট ছেলে আবরার (৫) অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জামালপুর থেকে গ্রামের বাড়ি শেরপুরের কেন্দুয়ার চরে ফিরছিলেন দেলোয়ার মাহমুদ। সঙ্গে ছিলেন তার দুই ছেলে। ব্রিজ পার এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য পুলিশ সংকেত দিলে ট্রাকটির পেছনে থাকা মোটরসাইকেলটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার মাহমুদ ও ইশতিয়াক আহম্মেদের মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে ইশতিয়াকের বন্ধুরা অভিযোগ করেন, ব্রিজসংলগ্ন চেকপোস্টটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং গাড়ি থামানোর সংকেত ছিল নিয়মবহির্ভূত। তাদের দাবি, পুলিশের সংকেতের কারণেই মোটরসাইকেলটি দুই ট্রাকের মাঝখানে পড়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

তারা আরও অভিযোগ করেন, দুর্ঘটনার পর দেলোয়ার মাহমুদ প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট জীবিত ছিলেন। কিন্তু দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন—গাড়ি থামিয়ে কাগজপত্র তল্লাশি করা ট্রাফিক পুলিশের দায়িত্ব, নাকি থানা পুলিশের? একই সঙ্গে তারা বলেন, দুর্ঘটনার পর ভিডিও ধারণ করা কি পুলিশের দায়িত্ব, নাকি সাংবাদিকদের?

বন্ধুমহল ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের শনাক্ত করে শাস্তির দাবি জানান। প্রয়োজনে বিষয়টি উচ্চপর্যায় পর্যন্ত নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, দেলোয়ার মাহমুদ দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন। পরিবারটি আগে নারায়ণগঞ্জে বসবাস করলেও প্রায় তিন বছর আগে জামালপুরে চলে আসে। ইশতিয়াক পড়াশোনার কারণে নারায়ণগঞ্জে অবস্থান করতেন। তিনি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের (RPSU) বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েলকাম ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

রমজানের ইফতার উপলক্ষে তিনি নারায়ণগঞ্জ থেকে জামালপুরে আসেন। সেখান থেকে বাবা ও ছোট ভাইকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

পরিবারটিতে এর আগেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা রয়েছে। ইশতিয়াকের বড় ভাই ইমরান ২০১৭ সালে নারায়ণগঞ্জে পৃথক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, সাব্বির আহমেদ, কাউসার আহমেদ, রাব্বি নাঈম হাসান, নিহতের চাচাতো ভাই সমীর হোসেনসহ আরও অনেকে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিয়ম মেনেই চেকপোস্টে দায়িত্ব পালন করা হচ্ছিল। তাকে চেকপোস্টে গাড়ি থামানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তা অস্বীকার করেন। ঘটনায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন