রাজনীতি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রিহ্যাবের পরিচালক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শেখ সাদীর শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রিহ্যাবের পরিচালক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।
শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে এবং স্বাধীনতার বীজ রোপিত হয়েছে। তাঁদের ত্যাগ জাতিকে আত্মমর্যাদা ও অধিকার আদায়ের পথে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ভাষা, দেশ ও মানুষের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মো. শেখ সাদী বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস শুধু গৌরবের নয়, এটি দায়িত্ববোধেরও প্রতীক। শহীদদের সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন