সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
জাতীয়

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের ১০ম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের ২০২৪-২০২৫ মেয়াদের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শান্তিনগরে সমিতির নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ এবং বার্ষিক বনভোজন-পরবর্তী কার্যক্রমকে কেন্দ্র করে এ সভা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

রাজধানীর পুরানা পল্টন লাইনে অবস্থিত কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন এবং পুরো আয়োজন সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মোহা. আবুল হোসেন।

সভায় ৯ম নির্বাহী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পাশাপাশি ডিসেম্বর ২০২৫ ও জানুয়ারি ২০২৬ মাসের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে অনুমোদন দেওয়া হয়। বার্ষিক বনভোজন ২০২৬-এর আয়-ব্যয়ের হিসাবও সভায় গৃহীত হয়।

এ সময় আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বসম্মতিক্রমে চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এতে সাংস্কৃতিক সচিব মামুনুর রশিদকে আহ্বায়ক এবং ধর্ম বিষয়ক সচিব মহিবুল্লা সায়েমকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় ইফতার ও দোয়া মাহফিল এবং বার্ষিক বনভোজনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, বাজেট ও সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

সভাপতি শেখ সাদী ও মহাসচিব মোহা. আবুল হোসেন সময়মতো উপস্থিত থেকে সভার কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এ বছর ইফতার ও দোয়া মাহফিল জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বৃহৎ পরিসরে আয়োজন করা সম্ভব হবে।

সভায় আরও বক্তব্য রাখেন আকতার-উজ-জামান, সনজিত কুমার বিশ্বাস, কৃষিবিদ আইয়ুব হোসেন খান, সিরাজুল ইসলাম, ইকবাল মহসীন, অ্যাডভোকেট আব্দুল মজিদ বাবু, মুন্সী তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম লায়জু, আবু বকর সিদ্দীক, শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ), মীর রফিকুল আলম মঞ্জু, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন