সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেমন বাঙালির মাতৃভাষা কেউ কেড়ে নিতে পারেনি, তেমনি বর্তমান সময়ে গণতন্ত্রকেও কেউ নস্যাৎ করতে পারবে না। তিনি উল্লেখ করেন, জাতি আজ ঐক্যবদ্ধ এবং এই ঐক্যই দেশের অগ্রযাত্রার প্রধান শক্তি।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত সরকার দেশের মানুষকে একটি স্পষ্ট বার্তা দিতে চায়-“সবার আগে বাংলাদেশ”। সব দল, মত ও ধর্মের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাঙালি জাতি যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক উন্নয়ন ও ঐক্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আরও মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।

পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন