সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

মহান শহীদ দিবসে খাগড়াছড়িতে ইউপিডিএফ'র শ্রদ্ধাঞ্জলি

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে একাত্ম হয়ে দলটি এ শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ চাকমা (চারমিং), সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, সহ-সভাপতি পিযোশ কান্তি চাকমা, অর্থ সম্পাদক প্রবেশ চাকমা, কেন্দ্রীয় সদস্য সুলেন চাকমা ও সবিনয় চাকমা। এছাড়া পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা এবং ছাত্র ও যুববিষয়ক সম্পাদক বিজয় চাকমাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি জেলা বিএনপি, খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করেন।

দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতারা বলেন, মাতৃভাষা প্রতিটি জাতিগোষ্ঠীর অস্তিত্ব ও আত্মপরিচয়ের ভিত্তি। তাই পার্বত্য অঞ্চলের সকল জাতিসত্তার মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন, পাঠদান ও মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে প্রতিটি জাতিসত্তার ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শহীদ মিনারে এদিন সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। ভাষা আন্দোলনের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও তিন পার্বত্য জেলাসহ বিভিন্ন উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে সংগঠনটি।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন