সর্বশেষ

রাজনীতি

শহীদ মিনারে ফুল দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার ওই দৃশ্য ধারণ করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। ২৩ সেকেন্ডের ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।”

ভিডিওতে চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়।

তবে ভিডিওটি ঠিক কোন শহীদ মিনারে এবং কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে পোস্টে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে ভিডিওটির স্থান ও সময় নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
 

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন