মাহে রমজানে দেশবাসীকে বিএনপি নেতা শেখ সাদীর শুভেচ্ছা ও সম্প্রীতির আহ্বান
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
রমজানকে আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস উল্লেখ করে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই মাস মুসলিম উম্মাহর জন্য বিশেষ রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। কুমারখালী ও খোকসাবাসীসহ সমগ্র দেশের মানুষ যেন পবিত্র এই মাসের তাৎপর্য অনুধাবন করে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন—এ কামনা করেন তিনি।
মোঃ শেখ সাদী বলেন, রমজান শুধু রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের প্রতি তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি মনে করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, পবিত্র এই মাসে আমাদের উচিত হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করা। মহান আল্লাহর কাছে তিনি দোয়া করেন, যেন সবার রোজা, নামাজ, দোয়া ও সকল ইবাদত কবুল হয় এবং রমজানের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনে।
সবশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং পবিত্র মাহে রমজান সবার জীবনে রহমত ও বরকত বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
১২৬ বার পড়া হয়েছে