সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশপ্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
কলাপাড়ায় গরু চুরি করে জবাই: একাধিকজনকে মামলা; গ্রেফতার ১
ধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
মতামত

জুলাই সনদে এনসিপির শেষমুহূর্তের সই: রাজনৈতিক হিসাব নাকি সংসদী অঙ্ক?

মনজুর এহসান চৌধুরী
মনজুর এহসান চৌধুরী

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক শেষ দিনে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্বাক্ষর সম্পন্ন হয়।

জুলাই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর হয়েছিল চার মাস আগে; তখন বিএনপি নোট অব ডিসেন্ট দিয়ে, জামায়াতসহ বেশ কয়েকটি দল সই করলেও এনসিপি অনুষ্ঠানে যায়নি এবং স্বাক্ষরও করেনি। নাহিদ ইসলাম তখন যুক্তি দিয়েছিলেন, আইনি ভিত্তি ও বাস্তবায়ন আদেশ নিশ্চিত না হলে জুলাই সনদে সই করা “শুধু আনুষ্ঠানিকতা” হবে এবং তা অর্থবহ রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে গণ্য করা যাবে না।

এনসিপির দাবি ছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বিএনপিসহ বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বাতিল বা পুনর্বিবেচনা এবং সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো স্পষ্টভাবে লিপিবদ্ধ করার আগে তারা সই করবে না; একই কথা একাধিক বৈঠক ও সংবাদ সম্মেলনে পুনর্ব্যক্ত করে দলটির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে বিএনপি অভিযোগ করে, কমিশনের সুপারিশ ও বাস্তবায়ন প্রস্তাবে তাদের নোট অব ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে এবং জুলাই সনদের কিছু ধারায় গণভোটের প্রশ্নে তারা প্রকাশ্য আপত্তি জানায়। ফলে একদিকে যখন বিএনপি জুলাই সনদের কিছু অংশকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিচ্ছিল, অন্যদিকে এনসিপি আইনি ভিত্তি ও বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে সনদে সই না করার অবস্থান ধরে রাখে।

এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন শেষ হয়ে নতুন জাতীয় সংসদ গঠনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, তখনই এনসিপি হঠাৎ করে শর্তসাপেক্ষে জুলাই সনদে সই করলো বলে জানায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের আহ্বানে এবং “আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার” আশ্বাস পাওয়ার পরই এই সিদ্ধান্ত এসেছে, যদিও কী ধরনের লিখিত নিশ্চয়তা বা সংশোধন তারা পেয়েছেন তা স্পষ্ট করে জানানো হয়নি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, যদি এনসিপি সংসদে বেশি আসন পেত বা জামায়াতের বাইরে ভিন্ন জোটগণিত দাঁড়াত, তাহলে কি এই স্বাক্ষর আরও পিছিয়ে যেত, কিংবা আদৌ হতো কি না। জুলাই সনদ নিয়ে দীর্ঘদিনের অনাগ্রহের পর নির্বাচনের ফল, সংসদী অঙ্ক এবং আগামী সরকার গঠনের ক্ষমতার ভারসাম্য—সব মিলিয়েই এনসিপির এই শেষমুহূর্তের স্বাক্ষরকে অনেকেই রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।


লেখক : সাংবাদিক, কলামিস্ট।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন