সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জকে ‘শান্তির নগরী’ গড়ার প্রত্যয় ডা. কে এম বাবরের

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেছেন, দলমত নির্বিশেষে তিনি সকল ভোটারের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।

গোপালগঞ্জকে হানাহানি ও প্রতিহিংসামুক্ত একটি শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

বুধবার রাতে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. বাবর বলেন, 'যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি- আমি সবার এমপি। আমরা সকলে মিলে গোপালগঞ্জে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে চাই।' তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন কারও বিরুদ্ধে আক্রমণ বা হয়রানির অভিযোগ তোলার সুযোগ না পায়। 'আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না,'-যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা বিএনপিকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবাসেন, তাদের উচিত শান্ত ও সংযত থাকা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করা।

এর আগে শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে গোপালগঞ্জে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের নিমতলা এলাকায় স্থানীয় গ্রামবাসী ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল বশার, তৌফিকুর রহমান এবং সিকদার শহীদুল ইসলাম লেলিন উপস্থিত ছিলেন।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন