সর্বশেষ

জাতীয়

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ রাত পৌনে ১০টায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুন সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি এই ভাষণ সম্প্রচার করবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। প্রথমে ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতেই দপ্তর বণ্টন ও প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন