বাগেরহাটে প্রতিমন্ত্রী হলেন ড. ফরিদুল ইসলাম, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লায়ন ড. ফরিদুল ইসলামকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আনন্দের জোয়ার বইতে শুরু করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন ড. ফরিদুল ইসলাম। প্রতিমন্ত্রী হিসেবে তার নিয়োগের ঘোষণা আসার পর মোংলা উপজেলা ও পৌর এলাকায় দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে মোংলা শহরের বিভিন্ন সড়কে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। পরে তারা পথচারী ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদকে বিপুল ভোটে পরাজিত করে বিজয় অর্জন করেন।
প্রতিমন্ত্রী হওয়ার খবরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তার কাছে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
১১৫ বার পড়া হয়েছে