সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

বগুড়ার পূর্বপাড়ায় ট্রাক মালিক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা

আরিফ রেহমান, বগুড়া
আরিফ রেহমান, বগুড়া

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামে ট্রাক মালিক সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রবিবার ভোরে নিজ বাড়ির সামনে ঘাসের জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম পেশায় ট্রাক মালিক ছিলেন। পরিবার-পরিজন নিয়ে গ্রামেই বসবাস করতেন তিনি। স্বজনদের দাবি, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

নিহতের মেয়ে সাদিয়া জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। ভোরের দিকে বাড়ির বাইরে চিৎকার শুনে বের হয়ে তারা সাইফুল ইসলামের রক্তাক্ত দেহ দেখতে পান।

স্থানীয়রা জানান, ভোরের আলো ফুটতেই বাড়ির সামনের জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সাইফুল ইসলামের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন