সর্বশেষ

সারাদেশ

নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। শুরুতে গত মাসের কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার আবদুর রউফ শিবলু।

সভায় নির্বাচন-পরবর্তী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গায় ভোটার উপস্থিতির হার জাতীয় গড়ের তুলনায় বেশি ছিল—যেখানে সারা দেশে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে, সেখানে জেলায় ভোটের হার ছিল ৭৬ থেকে ৭৮ শতাংশ।

তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীদ্র কুমার মণ্ডল, জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন