সারাদেশ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়ক–এর গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়ক–এর গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাছেম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন