সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশকুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

কুড়িগ্রামে ৪ আসনের বেসরকারি ফলাফল: ৩ জামায়াত, ১ এনসিপি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে।

জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটি আসনে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট আসনগুলোর সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কুড়িগ্রাম-১ আসনে ২৩১টি কেন্দ্রের ভোট গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১ লাখ ৪১ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ২৫ ভোট। এ আসনে আনোয়ারুল ইসলাম ১৮ হাজার ৬৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

কুড়িগ্রাম-২ আসনে ২০৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। ড. আতিক মুজাহিদ ৯ হাজার ১২১ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।

কুড়িগ্রাম-৩ আসনে ১৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ১ লাখ ৭ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীরুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৩৫২ ভোট। এ আসনে সালেহী ২৮ হাজার ৫৭৮ ভোটের বড় ব্যবধানে জয় পান।

কুড়িগ্রাম-৪ আসনে ১৩০টি কেন্দ্রের ভোট গণনা শেষে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৩ হাজার ৭৮৭ ভোট বেশি পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চারটি আসনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের মধ্য দিয়ে কুড়িগ্রামে এবারের নির্বাচনে জামায়াতের শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন