সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা বেলাল উদ্দীন।

শুক্রবার বিকেলে রেজা আহমেদ বাচ্চু মোল্লার থানার মোড় এলাকায় নিজ বাসভবনে জামায়াত প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়। জামায়াত নেতারা সকলকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরাজিত প্রার্থী মাওলানা বেলাল উদ্দীন বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আমরা রেজা আহমেদ বাচ্চু সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”

ফলাফল ঘোষণার পর বিজয়ী রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশ পালন করতে হবে এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

উল্লেখ্য, কুষ্টিয়া-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৯১০ ভোট পেয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে ৮৬ হাজার ৬৮২ ভোট পান। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন