সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশকুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন 

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাচ্ছে; তাই সরকার গঠনে অন্য কোনো দলের সঙ্গে জোটের প্রয়োজন নেই।

বেসরকারিভাবে ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত এই বিএনপি নেতা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জানান, বিভিন্ন সূত্র, গণমাধ্যমের খবর, দলের কেন্দ্রীয় নির্বাচনি সেল এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত বেসরকারি ফলাফলের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন যে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে যাচ্ছে। তার ভাষ্য, “সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের সঙ্গে কোয়ালিশন করার কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না, দরকারও নেই।”

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় জাতীয় সরকার গঠনের কথা উল্লেখ আছে। যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ও যুগপৎ আন্দোলনে তাদের সঙ্গে ছিল, তাদের নিয়েই নির্বাচন করা এবং প্রয়োজনে ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের অঙ্গীকার ছিল। সেই অনুযায়ী নির্বাচন হয়েছে বলেও তিনি দাবি করেন। তার বক্তব্য, জাতীয় সরকার মানে সংসদে থাকা সব দলকে নিয়ে সরকার নয়; বরং যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশীদার ছিল, তাদের নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনই ছিল প্রতিশ্রুতি, এবং সে প্রতিশ্রুতির দিকেই মনোযোগ থাকবে।

সংসদে কেমন বিরোধী দল প্রত্যাশা করেন-এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সুশাসন নিশ্চিত করতে একটি শক্তিশালী ও প্রাণবন্ত বিরোধী দল অত্যন্ত প্রয়োজন। দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠায় চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে জাতীয় সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

ভূমিধস বিজয় উদযাপন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের বিজয় উল্লাস করা হবে না। কারণ তাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বড়। উল্লাসের মাধ্যমে কোনো উত্তেজনা সৃষ্টি করতে চান না বলেও জানান তিনি। তার মতে, এই বিজয় প্রত্যাশিত ছিল। নির্বাচনের আগে ও পরে দলের চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের পর জনগণের উচ্ছ্বাস এবং সারা দেশে তাকে দেখার ও বক্তব্য শোনার জন্য মানুষের সারারাত অপেক্ষা করার ঘটনা থেকেই জনগণের মনোভাব স্পষ্ট হয়েছে।

বিএনপিকে গণমানুষের পরীক্ষিত দল দাবি করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধার, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দলটির ভূমিকা রয়েছে। ১৯৭৯ সাল থেকে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্র পরিচালনায় কখনো দুই-একটি ভুল হতে পারে-এ কথা স্বীকার করলেও তিনি দাবি করেন, দেশের মানুষ মনে করে বিএনপির হাতেই স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত। দলের চেয়ারম্যানের ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল কাগুজে প্রতিশ্রুতি নয়; বরং প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর ও জ্ঞাননির্ভর বাংলাদেশ গঠনের বাস্তব পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন এবং মোট প্রার্থী ছিলেন তিনজন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন